1. admin@bangladeshbulletin24.com : admin :
আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক-২  - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক-২ 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ১৬১ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জ আড়াইহাজারে দেশীয় অস্ত্র ও মাদকসহ দুইজনকে আটক করেছে যৌথ বাহিনী।

রোববার (২৭ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন ব্রাহ্মন্দী গ্রামের বাসিন্দা মো. ফয়েজ উদ্দিনের ছেলে মো. আরিফ (৫০) ও কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা মো. মালেক ভান্ডারীর ছেলে আব্দুল হালিম (৪০)।

টহল দল সূত্রে জানা গেছে, আটককৃত আরিফ ও আব্দুল হালিম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে যৌথবাহিনী তাদের আটক করে। তাদের কাছ থেকে সাড়ে ৪ কেজি গাঁজা, নগদ ৩৭ হাজার ৬৬০ টাকা, ৪টি চাপাতি এবং ৩টি ছুরি জব্দ করে। দুপুর ১টা ৪০ মিনিটের দিকে আটককৃতদের আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান,যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ দুজনকে আটক করা হয়েছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা