1. admin@bangladeshbulletin24.com : admin :
গ্লোবাল টেলিভিশনের সাংবাদিক মনিরুল আলম কে হত্যার হুমকি! - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

গ্লোবাল টেলিভিশনের সাংবাদিক মনিরুল আলম কে হত্যার হুমকি!

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ১৪৭ বার পঠিত

নিউজ ডেক্সঃ-

গ্লোবাল টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি সাংবাদিক মো.মনিরুল আলমকে গুলি করে হত্যার পর লাশ ঘুম করার হুমকি দিলেন সন্ত্রাসী কামরুল হাসান দিপু । ঘটনাটি ঘটেছে সাংবাদিক মনিরুল আলমের কাঁচপুর মেগা কমপ্লেক্সের অফিসে। সন্ত্রাসী দিপু রূপগঞ্জ উপজেলার যাত্রামোড়া এলাকার শামসুল হকের ছেলে ।
এ বিষয়ে সোনারগাঁ থারায় একটি সাধারণ ডাইরী করা হয়েছে।
জানা যায়, গত ২২ শে জুন সকাল আনুমানিক ১১ ঘটিকার সময়, সোনারগাঁও মেগা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় সাংবাদিক মনিরুল আলমের অফিস রুমে কামরুল হাসান দিপু প্রবেশ করে অকথ্য ভাষায় গালাগাল ও হত্যা হুমকি দিয়ে লাশ গুম করার কথা বলে। সন্ত্রাসী দিপুর এমন আচরণ শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে সে চলে যায় এবং কোন আইনি পদক্ষেপ নিলে যেকোনো সময় আমাকে গুলি করে লাশ নদীতে ফেলে দিবে । সে সন্ধ্যা ছয়টার থেকে মার্কেটের ভিতরে একাধিক লোক নিয়ে বিভিন্ন ধরনের অপরাধমূল কর্মকাণ্ড চালায়। এবং সে তিনটি মোটরসাইকেল ব্যবহার করেন বলে জানা গেছে।
এ বিষয়ে জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে সোনারগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে অবহিত করা হয়েছে র্যাব ১১ এর সিও এবং বাংলাদেশ সেনাবাহিনীকে অবগত করা হয়েছে।

এ বিষয়ে সোনারগাঁও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমান জানান বিষয়টি সরজমিনে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
জেলা পুলিশ সুপার প্রত্যুষ তোমার মজুমদার সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিকে নির্দেশ দিয়েছেন তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা