1. admin@bangladeshbulletin24.com : admin :
আড়াইহাজার থানা পুলিশের অভিযানে হাছান আলী ডাকাত গ্ৰেফতার - বাংলাদেশ বুলেটিন ২৪
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

আড়াইহাজার থানা পুলিশের অভিযানে হাছান আলী ডাকাত গ্ৰেফতার

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ৩৩৩ বার পঠিত
Oplus_131072

আড়াইহাজার (নারায়ণগঞ্জ )প্রতিনিধিঃ-

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার কৃষ্ণপুরা গ্রামের কুখ্যাত ডাকাত কালু মিয়ার পুত্র হাছান আলী কে আটক করেছে থানা পুলিশ।

রোববার (২৫ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মাজহারুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে দিঘীরপাড় এলাকা থেকে হাসান আলীকে আটক করে।

এলাকাবাসী জানায়, সম্প্রতি হাসান আলী ডাকাত ফরিদপুর জেলা কারাগার হতে ১২ বছর জেল খেটে বের হয়ে আসে।  ডাকাত হাছান আলীর বিরুদ্ধে আড়াইহাজার থানা সহ বিভিন্ন থানায় মামলা রয়েছে। জেল খেটে বেরিয়ে আসার পর থেকে তিনি বেপরোয়া হয়ে উঠেছেন। জানাযায়, হাছান আলী ডাকাত ও শাহিনুর ডাকাতসহ একটি সঙ্গবদ্ধ ডাকাত দল  আড়াইহাজার সহ বিভিন্ন জেলায় ডাকাতির কাজ করে আসছিলো। মদনপুর-নরসিংদী সড়কে সকল ছিনতাই,ডাকাতির ঘটনায় হাছান আলীর হাত রয়েছে বলে জানান এলাকাবাসী।

তাকে আটক করায় আড়াইহাজার বাসী সন্তোষ প্রকাশ করেছেন।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ খন্দকার নাসির উদ্দিন জানান,হাছান আলীকে ডাকাতি মামলায় সোমবার নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা