1. admin@bangladeshbulletin24.com : admin :
নাঃগঞ্জে গৃহবধূ লাকী হত্যা মামলায় অভিযুক্ত স্বামী শহীদুল কসাই পিবিআই পুলিশের হাতে আটক - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

নাঃগঞ্জে গৃহবধূ লাকী হত্যা মামলায় অভিযুক্ত স্বামী শহীদুল কসাই পিবিআই পুলিশের হাতে আটক

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ৩২০ বার পঠিত
Oplus_131072

নিজস্ব প্রতিনিধিঃ-

নারায়ণগঞ্জে গৃহবধূ লাকী আক্তার হত্যা মামলায় অভিযুক্ত স্বামী শহীদুল ইসলাম ওরফে কসাই শিপনকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ।

শনিবার রাতে সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান পিবিআই পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল রাশেদ।

গ্রেফতারকৃত শিপন পিরোজপুর জেলার তোষখালী গ্রামের জালাল ভান্ডারীর ছেলে ও দাপা ইদ্রাকপুর ফজলু মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, নিহত স্ত্রী লাকী মোবাইলে টিকটক নিয়ে প্রায় ব্যস্ত থাকে। এনিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে পারিবারিক দ্বন্দ্ব সৃষ্টি হয়। গত ১৯ মে তাদের মধ্যে ঝগড়া হলে লাকীকে শ্বাসরোধ করে হত্যার করে ছেলে মেয়ে নিয়ে পালিয়ে যায় স্বামী শহীদুল ইসলাম।

এঘটনায় থানায় মামলা হলে তথ্য প্রযুক্তির মাধ্যমে শনিবার রাতে সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে পিবিআইয়ের একটি দল। পরে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা