1. admin@bangladeshbulletin24.com : admin :
আড়াইহাজারে মুড়ির মিলে ডাকাতি  - বাংলাদেশ বুলেটিন ২৪
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

আড়াইহাজারে মুড়ির মিলে ডাকাতি 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ১৪২ বার পঠিত
Oplus_131072

আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সদর পৌরসভার ঝাউগরা এলাকায় মেসার্স আলম ট্রেডার্স নামে একটি মুড়ির কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

জানা যায়, ১০-১৫ জনের মুখোশধারী সশস্ত্র ডাকাত দল মিলের দেয়াল টপকে ভিতরে প্রবেশ করে মিলে থাকা ১০-১২ জন শ্রমিককে অস্ত্রের ভয় দেখিয়ে হাত পা বেঁধে ডাকাতির ঘটনা ঘটায়।

মিলের মালিকের ভাগিনা শরিফুল ইসলাম জানান,ডাকাত দল এ সময় নগদ ৫০ হাজার টাকা,  দুইটি বৈদ্যুতিক মটর, পাঁচ থেকে ছয়টি মোবাইল ফোন,মিলে থাকা সিসি ক্যামেরা, কম্পিউটারের হার্ডডিস্ক  এবং  বেশ কয়েকটি মনিটর লুটে নেয়।

আড়াইহাজার থানা পুলিশ জানায়, এ ব্যাপারে থানায় লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা