1. admin@bangladeshbulletin24.com : admin :
আড়াইহাজারে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড  - বাংলাদেশ বুলেটিন ২৪
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

আড়াইহাজারে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ২৭৮ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ আড়াইহাজারে জামান হোসেন নামে এক অটো রিক্সা চালক হত্যার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৪ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশ পরিদর্শক কাইউম খান। তিনি জানান, আড়াইহাজার থানার একটি হত্যা মামলায় আদালত আসামিদের উপস্থিতিতে তাদের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- আড়াইহাজারের বাগদী গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে আক্তার হোসেন (৩০), একই গ্রামের মৃত আহমদ আলীর ছেলে মো. বাদশা (৩৫) ও নাগেরচরের মো. আহাদ আলীর ছেলে মো. সাইফুল ইসলাম (৩৭)।

আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির জানান, ২০২০ সালের ৩০শে মার্চ আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের মারুয়াদী এলাকায় লাল রঙের টেপ দিয়ে মুখ পেঁচানো, রশি দিয়ে হাত-পা বাঁধা ও দুই চোখ উপড়ানো অবস্থায় এক ব্যাটারিচালিত অটো রিক্সা চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে অটো রিক্সা চালক জামানের মরদেহটি শনাক্ত করে তার পরিবার। এ ঘটনায় তার ভাই জাকির হোসেন বাদী হয়ে মামলা করেন। সেই মামলায় আদালত এ রায় ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা