1. admin@bangladeshbulletin24.com : admin :
হজ্ব পালনে সৌদি যাওয়ার সময় এয়ারপোর্ট থেকে ইউপি চেয়ারম্যান মাসুম আটক - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

হজ্ব পালনে সৌদি যাওয়ার সময় এয়ারপোর্ট থেকে ইউপি চেয়ারম্যান মাসুম আটক

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ৩৫৪ বার পঠিত
Oplus_131072

নিজস্ব প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে আটক করেছে পুলিশ।

সোমবার সকালে হযরত শাহজালাল বিমানবন্দরের একটি ফ্লাইটে হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় এয়ারপোর্ট পুলিশ তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইমরান।

পুলিশ সূত্রে জানা যায়, ইঞ্জিনিয়ার মাসুদুর রহমানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ছাত্র জনতার ঘটনায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার ভিত্তিতে তাকে আটক করা হয়। আটকের পর তাকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা