1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে অস্ত্রের মহড়া দিয়ে জমি দখলের চেষ্টা - বাংলাদেশ বুলেটিন ২৪
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে অস্ত্রের মহড়া দিয়ে জমি দখলের চেষ্টা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ২২৪ বার পঠিত
Oplus_131072

সোনারগাঁও প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদীপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কোনাবাড়ি এলাকায় জমি দখলকে কেন্দ্র করে ইউপি সদস্য মোঃ তাইজুল ইসলাম মেম্বারের নেতৃত্বে অস্ত্রের মহড়া দিয়েছে তাইজুল ইসলাম (তাজু) মেম্বার গং।

গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা মোঃ তাইজুল ইসলাম (তাজু)মেম্বারের নেতৃত্বে অস্ত্রের মহড়া দিয়ে একই এলাকার মোঃ নাসির উদ্দিন মিয়ার জমি দখলের চেষ্টা এবং জোর পূর্বক মাটি কাটার চেষ্টার অভিযোগ উঠেছে।

জমি দখলের চেষ্টা এবং জোর পূর্বক মাটি কাটার চেষ্টার অভিযোগে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন নাসির উদ্দিন।

এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমান জানান, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা