1. admin@bangladeshbulletin24.com : admin :
রূপগঞ্জে জুয়েলারী ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা - বাংলাদেশ বুলেটিন ২৪
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

রূপগঞ্জে জুয়েলারী ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ২৯৫ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন এলাকায় সোহেল(৩৮) নামে এক জুয়েলারী ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে হত্যার কারন জানা যায়নি।

শুক্রবার (৪ অক্টোবর)  আতাউর মাষ্টারের মালিকানাধীন রাণীপুরা বাজারে সোহেলের দোকান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সোহেল উপজেলার কাঞ্চন পৌরসভার কেরাবো এলাকার শফিউল্লার ছেলে।

পুলিশ জানায়, গত এক বছর ধরে কাঞ্চনের রানীপুরা বাজারে আতাউর মাষ্টারের মালিকানাধীন মার্কেটের একটি দোকানে সোহেল জুয়েলারী ব্যবসা করে আসছিল। চোরের ভয়ে রাতে সে দোকানেই ঘুমাতো। দুর্বৃত্তরা পূর্ব পরিকল্পিতভাবে সোহেলকে পিটিয়ে ও মাথায় উপর্যুপরি আঘাত করে হত্যা করা হয়। পরে সোহেলের মৃত্যু নিশ্চিত করে কম্বল দিয়ে ডেকে রেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়। শুক্রবার সকালে সোহেলের দোকান ঘরের ভিতর থেকে রক্ত গড়িয়ে বাইরে আসার চিহ্ন দেখে এলাকাবাসী। এখবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত সোহেলের মাথায় আঘাতের দাগ রয়েছে। সোহেলের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যা মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা