1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে বিগত ১০ বছরের উন্নয়ন তুলে ধরলেন লিয়াকত হোসেন খোকা - বাংলাদেশ বুলেটিন ২৪
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে বিগত ১০ বছরের উন্নয়ন তুলে ধরলেন লিয়াকত হোসেন খোকা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ১৫০ বার পঠিত
oplus_2

মোঃ নুর নবী জনিঃ– জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ আসনের দুই দুই বারের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেছেন,স্বপ্নের সুন্দরতম আধুনিক সোনারগাঁ গড়ে তোলাই ছিলো আমার কর্ম,সোনারগাঁয়ে বিগত ১০ বছরের উন্নয়নচিত্র তুলে ধরে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি দুইবার সোনারগাঁয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি। সংসদ সদস্য থাকাকালে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্রিজ, স্কুল কলেজ ভবন নির্মাণ, কালভার্ট, রাস্তা ঘাটসহ অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন করেছি। এছাড়াও  শিক্ষা সংস্কৃতি নিয়ে ব্যাপক কাজ করেছি। করোনা পরিস্থিতি মোকাবেলায় নিজস্ব দল গঠন করে খাদ্য চিকিৎসার ব্যবস্থা করেছি। করোনায় মারা যাওয়া ৫৮ জনকে করোনাযোদ্ধাদের মাধ্যমে তাদের দাফন-কাফনের ব্যবস্থা করেছি।

গত বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত ঈশাখাঁ টুরিস্ট হোম এন্ড কমিউনিটি সেন্টারে বিগত ১০ বছরের উন্নয়ন ও আগামী দিনের পথচলা নিয়ে এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সোনারগাঁয়ের এমন কোনো বিভাগ নেই, যেখানে তার উন্নয়নের ছোঁয়া লাগেনি। সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ করা হয়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভবন নির্মাণ করাসহ শিক্ষাক্ষেত্রে ব্যাপক ভূমিকা রেখেছি। হাটবাজার, নদীবেষ্টিত নুনেরটেক গ্রামের বিদ্যুতায়ন, শেখ রাসেল স্টেডিয়াম, ইউলুপ, ফুটওভারব্রিজ, খাল খনন, ওয়াসা পানি সাপ্লাই, ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ ও পৌর এলাকায় ডাম্পিং ব্যবস্থা গ্রহণ করেছি।

তিনি বলেন, আমি সোনারগাঁয়ে যেসব উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়নের টেন্ডার প্রক্রিয়া শেষ করেছি সেগুলো আগামী ২ বছর পর্যন্ত বর্তমান সংসদ সদস্য উন্নয়ন কাজের উদ্বোধন করতে পারবেন।

আগামী দিনগুলোতে সোনারগাঁবাসীর উন্নয়নের পাশে থাকার অঙ্গীকার করছি। সোনারগাঁওবাসী সুখে-দুঃখে সবসময় আমাকে কাছে পাবেন।

সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু,জাবেদ রায়হান জয়, প্রচার সম্পাদক ফজলুল হক মাস্টার, সোনারগাঁ উপজেলা জাতীয় যুব সংহতির আহবায়ক নাজমুল ইসলাম লিটু, আহবায়ক সদস্য সেকান্দর আলী, সোনারগাঁও পৌরসভা জাতীয় পার্টির সভাপতি এমএ জামান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সফি, উপজেলা জাতীয় পার্টির নেতা মো. শহীদসহ জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা