1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে থানা পুলিশের অভিযানে ৭ বছরের সাজাপাপ্ত পলাতক আসামি গ্রেফতার  - বাংলাদেশ বুলেটিন ২৪
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে থানা পুলিশের অভিযানে ৭ বছরের সাজাপাপ্ত পলাতক আসামি গ্রেফতার 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ৩৬১ বার পঠিত

নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো.পনির হোসেনকে(৩৮) গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

সোনারগাঁ থানার এস আই মেহেদী হাসানের নেতৃত্বে গতকাল সোমবার গভীর রাতে উপজেলার বৈদ্যোরবাজার এলাকার খামারগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এসআই মেহেদী হাসান জানান, ২০১৫ সালে পনিরের বিরুদ্ধে মাদক মামলা হয়।পরবর্তীতে গ্রেফতার হয়ে প্রায় দের মাস জেল খেটে জামিনে মুক্ত হন। এরপর তিনি মামলার কোনো শুনানিতে হাজির হননি। পরবর্তীতে আদালত তাকে সাত বছরের কারাদণ্ড দেন। জামিনের পর থেকে দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিলেন তিনি।

গ্রেফতারকৃত পনির সোনারগাঁও উপজেলার বৈদ্যোর বাজার এলাকার খামারগাঁ এলাকার মৃত আব্দুল করিমের ছেলে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান জানান,সাত বছরের সাজাপাপ্ত পলাতক আসামি পনির কে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতে প্রেরন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা