1. admin@bangladeshbulletin24.com : admin :
লেখাপড়ার পাশাপাশি সমাজের সকল ভালো কাজে মনোনিবেশ করবে ছাত্রসমাজ-এমপি খোকা - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

লেখাপড়ার পাশাপাশি সমাজের সকল ভালো কাজে মনোনিবেশ করবে ছাত্রসমাজ–এমপি খোকা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ২৯০ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা এমপি বলেন,ছাত্ররা লেখা পড়ার পাশাপাশি সমাজের সকল ভালো কাজে মনোনিবেশ করতে হবে, এই ছাত্রদের রয়েছে গৌরবোজ্জ্বল ভূমিকা, বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ছাত্ররা, আমাদের রাজনৈতিক পিতা প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ছাত্র রাজনীতি বন্ধ করতে চেয়েছিলেন কারণ তিনি চেয়েছিলেন ছাত্ররা শুধু কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে লেখা পড়া করবে সমাজের সকল স্তরে নিজেকে প্রতিষ্ঠিত করবে এর জন্য তিনি জাতীয় ছাত্র সমাজ কে বিলুপ্ত ঘোষণা করেন, অন্য রাজনৈতিক দল তার সুযোগ নিয়ে তাদের ছাত্র সংগঠনগুলোকে শক্তিশালী করে।

১৯৮৩ সালে আবার নতুন বাংলা ছাত্র সমাজ প্রতিষ্ঠা করেন প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ।যা বর্তমানে জাতীয় ছাত্র সমাজ হিসেবে পরিচিত , সোনারগাঁয়ে জাতীয় পার্টির কোন অস্তিত্ব ছিল না, আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি, জাতীয় যুবসংহতি, জাতীয় মহিলা পার্টি, থেকে শুরু করে আজকে জাতীয় ছাত্র সমাজ কে প্রতিটি ওয়ার্ড থেকে ইউনিয়ে ও আজকে উপজেলার মতবিনিময় সভা করছি আলহামদুলিল্লাহ  আজকে অপরাপর রাজনৈতিক দলের চেয়ে সোনারগাঁ উপজেলা জাতীয় ছাত্রসমাজ অনেক সুশৃঙ্খল ও শক্তিশালী। আমার এই সন্তানতূল্য ছাত্ররা আগামী সংসদ নির্বাচনে আমার ভ্যানগার্ড হিসেবে কাজ করবে, তারা সকল ভালো কাজে নিজেদের নিয়োজিত করবে শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধা সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তায় সংসদ সদস্যর কার্যালয়ে অনুষ্ঠিত সোনারগাঁ উপজেলা জাতীয় ছাত্র সমাজের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, হাজী জাবেদ রায়হান জয়, সোনারগাঁ পৌরসভা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি,সোনারগাঁ উপজেলা জাতীয় মহিলা পার্টির আহবায়ক নাছিমা আক্তার পলি মেম্বার, যুগ্ম আহবায়ক নাসরিন আক্তার পান্না, জাতীয় যুবসংহতি আহবায়ক কাজী নাজমুল ইসলাম লিটু, সদস্য সচিব সিকান্দার আলী,উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব আলমগীর কবির মেম্বার, জেলা জাতীয় পার্টি প্রচার সম্পাদক ফজলুল হক, বারদী ইউনিয়ন জাতীয় পার্টি সাধারণ সম্পাদক জাকির সরকার, নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব হাসান মেম্বার।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বারদী ইউনিয়ন ছাত্র সমাজের সভাপতি রহমত উল্লাহ, সাধারণ সম্পাদক এম এস এস রাজু মিয়া,শম্ভুপরা ইউনিয়ন ছাত্র সমাজের সভাপতি মাহাদিয়া খান শ্যামল,সাদীপুর ইউনিয়ন ছাত্র সমাজের সভাপতি সাজ্জাদ উল ইসলাম প্রমুখ।

এসময় আরোও উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্র সমাজ ও জাতীয় পার্টির বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা।

সভায় অভি মাহমুদ আকাশকে আহবায়ক ও নাহিয়ান রহমত উল্লাহকে সদস্য সচিব করে ১২৩ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি  কমিটি গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা