1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে চায়না দুয়ারী জাল জব্দ,১০ হাজার টাকা জরিমানা  - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন

সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে চায়না দুয়ারী জাল জব্দ,১০ হাজার টাকা জরিমানা 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ১৮৫ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা মৎস্য অফিসের অভিযানে আনন্দবাজার হাট এলাকা থেকে ২শত পিস চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে।

এসময় নিষিদ্ধ চায়না জাল বিক্রির অপরাধে দুই দোকানীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. ইব্রাহীম এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এসময় সোনারগাঁ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার,সোনারগাঁ থানা পুলিশ উপস্থিত ছিলেন।

সোনারগাঁ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার জানান, উপজেলার আনন্দবাজার হাটে কয়েকজন অসাধু ব্যবসায়ী সরকারের নিষেধ অমান্য করে চায়না দুয়ারী জাল বিক্রি করে আসছিল এই সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে হাটে অভিযান চালিয়ে দুটি দোকান থেকে ২শত টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। যার আনুমানিক মুল্য ৫ লাখ টাকা। এসময় দোকানের মালিক হরিপদ বর্মন ও সুমন বর্মনকে আটক করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষন আইন ১৯৫০ এর আওতায় দুইটি পৃথক মামলায় দুইজনকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত জালগুলোকে পুড়িয়ে ফেলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা