1. admin@bangladeshbulletin24.com : admin :
স্ত্রীর হাতে স্বামী খুন - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

স্ত্রীর হাতে স্বামী খুন

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ২৭২ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে পারিবারিক বিষয় নিয়ে স্বামী স্ত্রীর ঝগড়াকে কেন্দ্র করে স্ত্রী’র হাতে স্বামী হত্যার অভিযোগ উঠেছে।এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী রোজিনা বেগমকে (৪২) জিজ্ঞাসাবাদের জন্য থানা পুলিশ তাকে আটক করেন।

শুক্রবার বিকেলে উপজেলার কাচঁপুর সোনাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত স্বামী শাহজাহান(৪৮) চাঁদপুর জেলার শাহরাস্তি এলাকার মৃত শরীফ ভান্ডারীর ছেলে ও কাচঁপুর সোনাপুর এলাকার আক্কাস আলীর ভাড়াটিয়া।

নিহতের স্বজনরা জানান,নিহত শাহাজাহানের ২য় স্ত্রী রোজিনাকে নিয়ে কাচঁপুর এলাকার আক্কাস আলীর বাড়ীতে ভাড়া থাকতেন। শুক্রবার দুপুরে পারিবারিক বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ২য় স্ত্রী রোজিনা বেগম তার স্বামী শাহাজাহানের অন্ডুকোষে আঘাত করেন। এসময় শাহাজাহান কে আহত অবস্থায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি মাহাবুব আলম জানান, ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত ২য় স্ত্রী রোজিনা বেগমকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা