1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে ২৫ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার - বাংলাদেশ বুলেটিন ২৪
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে ২৫ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ৪২১ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে র‍্যাব-১১র অভিযানে ২৫ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল’সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

গত মঙ্গলবার রাতে উপজেলার পিরোজপুর ইউপির আষাঢ়িয়ারচর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিসমিল্লাহ ফিলিং স্টেশন এর সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার শিবপুর গ্রামের সেলিম মিয়ার ছেলে কামাল হোসেন (৩০) ও একই জেলার সদর দক্ষিন থানার রামচন্দ্রপুর গ্রামের আলী আক্কাসের ছেলে মান্নান মিয়া (২৩)।

এসময় তাদের কাছ থেকে ২৫ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করে নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা