1. admin@bangladeshbulletin24.com : admin :
মোশারফ হোসেনে’রউদ্যোগে নানান কর্মসূচির মধ্য দিয়ে আ'লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

মোশারফ হোসেনে’রউদ্যোগে নানান কর্মসূচির মধ্য দিয়ে আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ৩৪৭ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ- নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মোশারফ হোসেনে’র নেতৃত্বে (২৩ জুন) শুক্রবার সকালে নানান কর্মসূচির মধ্য দিয়ে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কাঁচপুর গোল চত্বরে সর্বসাধারণের সম্মুখে কেক কাটা হয় এবং সেখান থেকে একটি আনন্দ র‌্যালি বের করা হয় যা কাঁচপুর বাস স্ট্যান্ড হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তা পুণরায় কাঁচপুর মোড়ে এসে শেষ হয়।

র‍্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী ও কাঁচপুর ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন।

কাঁচপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু।

এছারাও আরোও উপস্থিত ছিলেন,ইউপি সদস্য মোশাররফ হোসেন,শামীম চৌধুরী, মনির হোসেন মনু,শাহ আলম,মোঃ আমান, নজরুল ইসলাম, শাহজাহান সিরাজ,জাকির,তাহিরুন নেছা,শাহীদা আক্তার টুম্পাসহ আওয়ামী লীগ,যুবলীগ ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা