1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে রাস্তা সংস্কার কাজের পরিদর্শন করেন এমপি খোকা  - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

সোনারগাঁয়ে রাস্তা সংস্কার কাজের পরিদর্শন করেন এমপি খোকা 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ২১০ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি ছিলো গ্রামকে শহরে রূপান্তরিত করবে সেই লক্ষ্যে গ্রামের দুর্গম এলাকায়ও আজ উন্নয়ন চোখে পড়ছে, তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জনগনের দূর্ভোগ লাগোবে কাজ করছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা।

মঙ্গলবার বিকেলে পৌরসভার চিলার বাগ থেকে দৈলেরবাগ পর্যন্ত এমপি খোকা নিজে উপস্থিত থেকে আর সিসি রাস্তার পূর্ণনির্মাণ কাজের তদারকি ও পরিদর্শন করেন তিনি।

সরেজমিনে দেখা যায়, এমপি খোকা নিজে দাড়িয়ে থেকে এই রাস্তাটির সংস্কার কাজ দ্রুত করতে নির্দেশ দেন।

উল্লেখ্য শহীদ মজনু পার্ক হতে দৈলেরবাগের আগ পর্যন্ত এই রাস্তাটি ভেঙ্গে যাওয়ার পর থেকে প্রতিদিনই এখানে কোন না কোন দূর্ঘটনা ঘটছে ফলে জনগণ পড়ছে দূর্ভোগে আর এই দূর্ভোগ থেকে রক্ষায় এগিয়ে এসেছেন এমপি খোকা তারই ধারাবাহিকতায় তিনি নিজে দাড়িয়ে থেকে এই রাস্তাটির সংস্কার কাজের তদারকি করেন।

এসময় এমপি খোকা সাংবাদিকদের জানান, আমি সোনারগাঁয়ের উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি যার সবকয়টিই দৃশ্যমান, তিনি আরো জানান এবছর নারায়ণগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে বেশি উন্নয়ন মুলক কাজ আমি এনেছি। অচিরেই সকল উন্নয়নমূলক কাজ দৃশ্যমান হবে বলেও জানান। তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জননেতা ওবায়দুল কাদের এমপিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম, আমিন মেম্বার,কাজী নাজমুল ইসলাম লিটু, মো: মাইনুল ইসলাম মামুন, সিকান্দার আলী মাস্টার, ফজলুল হক মাষ্টারসহ ঠিকাদার এর প্রতিনিধি, সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তাগন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা