1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী র‌্যাবের জালে - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

সোনারগাঁয়ে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী র‌্যাবের জালে

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ৩১১ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে র‌্যাব-১১র অভিযানে ৩৯৬ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

শুক্রবার (৭ই এপ্রিল)বিকেলে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের ফ্রেশ সুপার মার্টের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারি মোঃ রনি (২৫) লক্ষীপুর জেলা পিয়ারাপুর গ্রামের মোঃ শিমুলের ছেলে।এসময় তার কাছ থেকে ৩৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

র‌্যাব-১১র প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায় গ্রেফতারকৃত মাদক কারবারি মোঃ রনি পেশায় ড্রাইভারি পেশার অন্তরালে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় মাদকদ্রব্য ফেন্সিডিল অভিনব পন্থায় সংগ্রহ করে ঢাকা ও নারায়ণগঞ্জের আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। তারই ধারাবাহিকতায় ঢাকাগামী পাকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে বিশেষ কৌশলে মাদকদ্রব্য পরিবহন কালে ৩৯৬ বোতল ফেন্সিডিল ও কাভার্ডভ্যান সহ তাকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা