1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে সরকারি জমি উদ্ধার,লাল নিশান ও সাইনবোর্ড স্থাপন - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়ান হাইওয়ে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে সরকারি জমি উদ্ধার,লাল নিশান ও সাইনবোর্ড স্থাপন সোনারগাঁয়ের ইউএনও আসিফ আল জিনাতকে চট্টগ্রাম বিভাগে বদলী সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনি,যুবকের মৃত্যু প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা সোনারগাঁয়ে পুলিশের অভিযান,বিভিন্ন মামলায় গ্রেপ্তার- ১২ সোনারগাঁয়ে গরম পানিতে ঝলসে দেওয়া সেই কিশোরী আফরিনের মৃত্যু সোনারগাঁয়ে থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার-১৮ বেতিয়ারা শহীদ স্মৃতিস্তম্ভে নারায়ণগঞ্জ জেলা খেলাঘরের শ্রদ্ধাঞ্জলি ৫ বছর বয়সী শিশু ধর্ষণচেষ্টায় সোনারগাঁয়ে অভিযুক্ত আটক

সোনারগাঁয়ে সরকারি জমি উদ্ধার,লাল নিশান ও সাইনবোর্ড স্থাপন

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ ঘন্টা আগে
  • ৩৩ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মিনিখালি মৌজায় অবৈধ দখলে থাকা ২৩ একর সরকারি জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে উদ্ধারকৃত জমিতে সরকারি মালিকানার লাল নিশান ও সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।

সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরকারের নেতৃত্বে মঙ্গলবার দুপুরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মিনিখালি মৌজায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল মোগরাপাড়া ইউনিয়নের মিনিখালি মৌজার প্রায় ২৩ একর সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে রেখেছিল। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে জমিটি দখলমুক্ত করতে অভিযান চালানো হয়। অভিযানে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে জমিটি সরকারি নিয়ন্ত্রণে নেওয়া হয় এবং সীমানা নির্ধারণ করে লাল নিশান ও সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়।

 

অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার জানান, সরকারি সম্পত্তি রক্ষায় উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। মোগরাপাড়া ইউনিয়নের মিনিখালি মৌজায় .২৩ একর জমি দখলমুক্ত করে লাল নিশান ও সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। কেউ পুনরায় এই জমি দখলের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জনস্বার্থে এবং সরকারি জমি উদ্ধারে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা