1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ‘মা হাসপাতাল’-কে ২৫ হাজার টাকা জরিমানা - বাংলাদেশ বুলেটিন ২৪
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে থানা পুলিশের অভিযানে সন্ত্রাসবিরোধী আইনে তিন আসামিসহ গ্রেপ্তার-৯ সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ‘মা হাসপাতাল’-কে ২৫ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মীসহ গ্রেফতার-৮ সোনারগাঁয়ে নাশকতার অভিযোগে পৃথক দুটি মামলা,আসামী দুই শতাধিক  সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী মামলার ৩ আসামি ও ৯ মাদকসেবী গ্রেপ্তার সোনারগাঁয়ে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকে দুর্বৃত্তদের আগুন সোনারগাঁয়ে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা সোনারগাঁয়ে পরিবেশ দূষনের দায়ে তাসনিম কেমিক্যাল কমপ্লেক্সের জরিমানা সোনারগাঁয়ে ডা. দিগন্ত’র ফ্রি মেডিকেল ক্যাম্প  এশিয়ান হাইওয়ে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ‘মা হাসপাতাল’-কে ২৫ হাজার টাকা জরিমানা

মোঃ নুর নবী জনি
  • প্রকাশিত : ১৩ ঘন্টা আগে
  • ৩৮ বার পঠিত
oplus_131072

ষ্টাফ রিপোর্টারঃ-

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকার দায়ে ‘মা হাসপাতাল’ নামে একটি বেসরকারি হাসপাতালকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে এম রাফসান রাব্বি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই অর্থদণ্ড আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, তালতলা এলাকার ওই হাসপাতালে অভিযান পরিচালনাকালে মেয়াদোত্তীর্ণ ওষুধের উপস্থিতি পাওয়া যায়। এছাড়া হাসপাতাল পরিচালনার জন্য প্রয়োজনীয় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র দেখাতেও ব্যর্থ হয় কর্তৃপক্ষ। এসব অনিয়মের দায়ে সংশ্লিষ্ট আইনে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে এম রাফসান রাব্বি বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে আমরা নিয়মিত তদারকি করছি। অভিযানে হাসপাতালটিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও পরিবেশ ছাড়পত্র না থাকার প্রমাণ পাওয়ায় ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে উপজেলার বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এ বিষয়ে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাসেল আহমেদ বলেন, “সরকারি নিয়ম মেনে নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা প্রদান নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। কোনো বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ কিংবা প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

অভিযান চলাকালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোস্তাফিজুর রহমান দিগন্তসহ সোনারগাঁ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা