1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-১৫ - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-১৫ সোনারগাঁয়ে ম্যাকড্রিল,বিয়ার ও নগদ টাকাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার সরকারি রাস্তায় স্লাব নির্মান জনগনের ভোগান্তি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা  সোনারগাঁয়ে আওয়ামী লীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নাশকতা ও ষড়যন্ত্র প্রতিরোধে সোনারগাঁয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের শান্তিপূর্ণ মিছিল সোনারগাঁয়ে মাদক,সন্ত্রাস বিরোধী,ডাকাতিসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার-১৪ সোনারগাঁয়ে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে ডাকাতি,স্বর্ণালংকার নগদ টাকাসহ মালামাল লুট সোনারগাঁয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার সোনারগাঁয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১২ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে জমির ফসল ধ্বংসের অভিযোগ 

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-১৫

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৭ ঘন্টা আগে
  • ৪২ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ–

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে পুলিশের অভিযানে বৈষম্যবিরোধী মামলার আসামিসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে থানা পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে গ্রেপ্তার ১০ জন মাদকসেবী হলেন— মো. আল আমিন (৩৫), মো. মেহেদী হাসান (৩০), মো. সাইফুল ইসলাম (৪৬), মো. সানি (২৭), মো. মনির হোসেন (৩৮), মো. জুলহাস (৫০), মো. ফারুক (২০), মো. ওমর খান (২৪), সুলতান (৫২) ও ইমরান (২৩)।

এ ছাড়া বৈষম্যবিরোধী মামলায় আব্দুস সাত্তার (৫৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী শ্রমিক লীগের সোনারগাঁ পৌরসভার সাধারণ সম্পাদক।

অন্যদিকে, সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত চার আসামি হলো আরিফুল ইসলাম লিজন (২৮), মো. আমিন উদ্দিন, মো. নিজাম উদ্দিন ও মো. কামাল হোসেন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সোনারগাঁ থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা