1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা  - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে আওয়ামী যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীসহ গ্রেপ্তার-৮  সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা  সোনারগাঁয়ে চুরির অপবাদে পিটিয়ে হত্যা,প্রতিবাদে লাশ নিয়ে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন  সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-১৫ সোনারগাঁয়ে ম্যাকড্রিল,বিয়ার ও নগদ টাকাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার সরকারি রাস্তায় স্লাব নির্মান জনগনের ভোগান্তি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা  সোনারগাঁয়ে আওয়ামী লীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নাশকতা ও ষড়যন্ত্র প্রতিরোধে সোনারগাঁয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের শান্তিপূর্ণ মিছিল সোনারগাঁয়ে মাদক,সন্ত্রাস বিরোধী,ডাকাতিসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার-১৪ সোনারগাঁয়ে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে ডাকাতি,স্বর্ণালংকার নগদ টাকাসহ মালামাল লুট

সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৬ ঘন্টা আগে
  • ৪৭ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিষিদ্ধ বিদেশি মাগুর (ক্যাটফিশ) মাছ চাষের দায়ে মুক্তাদির(২০) নামে এক খামারিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে উপজেলার কাঁচপুর ইউনিয়নের চেঙ্গাইন খাসপাড়া এলাকায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাঁচপুর রাজস্ব সার্কেল এর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে এম রাফসান রাব্বি।

উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, নিষিদ্ধ বিদেশি মাগুর মাছ চাষের দায়ে ওই খামারিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের মাছ চাষ থেকে বিরত থাকতে খামারিদের সচেতন করা হচ্ছে। সরকারি নির্দেশনা অমান্য করে নিষিদ্ধ প্রজাতির মাছ চাষ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, নিষিদ্ধ মাছ চাষ বন্ধে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা