1. admin@bangladeshbulletin24.com : admin :
এশিয়ান হাইওয়ে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়ান হাইওয়ে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে সরকারি জমি উদ্ধার,লাল নিশান ও সাইনবোর্ড স্থাপন সোনারগাঁয়ের ইউএনও আসিফ আল জিনাতকে চট্টগ্রাম বিভাগে বদলী সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনি,যুবকের মৃত্যু প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা সোনারগাঁয়ে পুলিশের অভিযান,বিভিন্ন মামলায় গ্রেপ্তার- ১২ সোনারগাঁয়ে গরম পানিতে ঝলসে দেওয়া সেই কিশোরী আফরিনের মৃত্যু সোনারগাঁয়ে থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার-১৮ বেতিয়ারা শহীদ স্মৃতিস্তম্ভে নারায়ণগঞ্জ জেলা খেলাঘরের শ্রদ্ধাঞ্জলি ৫ বছর বয়সী শিশু ধর্ষণচেষ্টায় সোনারগাঁয়ে অভিযুক্ত আটক

এশিয়ান হাইওয়ে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ ঘন্টা আগে
  • ৩১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ-

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের শিমলা এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার(১৭ নভেম্বর) সড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে কয়েকজন পথচারী পুলিশকে খবর দেন। পরে খবর পেয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন জানান, কয়েকজন পথচারী মোবাইল ফোনে মরদেহ পড়ে থাকার বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। পাশাপাশি নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় শনাক্ত হওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, উদ্ধার হওয়া নারীর পরিচয় এখনো জানা যায়নি। তাঁর পরিচয় শনাক্তে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

এ বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে সংশ্লিষ্ট থানা বা পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা