1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে চুরির অপবাদে পিটিয়ে হত্যা,প্রতিবাদে লাশ নিয়ে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন  - বাংলাদেশ বুলেটিন ২৪
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে চুরির অপবাদে পিটিয়ে হত্যা,প্রতিবাদে লাশ নিয়ে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন  সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-১৫ সোনারগাঁয়ে ম্যাকড্রিল,বিয়ার ও নগদ টাকাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার সরকারি রাস্তায় স্লাব নির্মান জনগনের ভোগান্তি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা  সোনারগাঁয়ে আওয়ামী লীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নাশকতা ও ষড়যন্ত্র প্রতিরোধে সোনারগাঁয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের শান্তিপূর্ণ মিছিল সোনারগাঁয়ে মাদক,সন্ত্রাস বিরোধী,ডাকাতিসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার-১৪ সোনারগাঁয়ে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে ডাকাতি,স্বর্ণালংকার নগদ টাকাসহ মালামাল লুট সোনারগাঁয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার সোনারগাঁয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১২ জন গ্রেপ্তার

সোনারগাঁয়ে চুরির অপবাদে পিটিয়ে হত্যা,প্রতিবাদে লাশ নিয়ে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ ঘন্টা আগে
  • ২৯ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

ফারুক মিয়া নামের এক ব্যক্তিকে চোর আখ্যা দিয়ে প্রকাশ্যে পিটিয়ে হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের এশিয়ান হাইওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

সোমবার(৯ নভেম্বর) বিকেলে উপজেলার কাঁচপুর ললাটি এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা।

এসময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে জড়িতদের সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ফারুককে পূর্বপরিকল্পিতভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে চোর সাজিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। অনতিবিলম্বে ঘটনার মূল হোতাদের গ্রেপ্তার ও ফাঁসি নিশ্চিত না করা হলে আরও বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ২৯ অক্টোবর বিকেলে কাঁচপুরের ললাটি এলাকার আমিনুল ভেন্ডার ও তার ভাগনে অমিত হাসানসহ কয়েকজন ফারুককে বাড়ি থেকে ডেকে ললাটি বাজারে নিয়ে যান। সেখানে আমিনুল ভেন্ডারের বাড়ির বৈদ্যুতিক তার চুরির অভিযোগ তুলে ফারুককে আটকে রেখে প্রকাশ্যে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় এবং লাইফ সাপোর্টে রাখা হয়। দীর্ঘ সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শনিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

রোববার ঢাকায় ময়নাতদন্ত শেষে ফারুকের মরদেহ ললাটি এলাকায় নিয়ে আসা হলে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। সন্তানহারা মা ওহেদা বেগম কান্নায় ভেঙে পড়েন এবং এই নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িত সবার ফাঁসি ও দৃষ্টান্তমূলক বিচার চান।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, ফারুককে আহতের ঘটনায় তার মা বাদী হয়ে আমিনুল ভেন্ডার ও অমিত হাসানসহ কয়েকজনকে আসামি করে থানায় একটি মামলা (দণ্ডবিধির ৩২৬ ধারা) দায়ের করেছিলেন। ফারুকের মৃত্যুর পর এখন মামলাটি হত্যা মামলায় রূপান্তর করার আইনি প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত এজাহারভুক্ত দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা