1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে আওয়ামী লীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা - বাংলাদেশ বুলেটিন ২৪
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে আওয়ামী লীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নাশকতা ও ষড়যন্ত্র প্রতিরোধে সোনারগাঁয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের শান্তিপূর্ণ মিছিল সোনারগাঁয়ে মাদক,সন্ত্রাস বিরোধী,ডাকাতিসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার-১৪ সোনারগাঁয়ে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে ডাকাতি,স্বর্ণালংকার নগদ টাকাসহ মালামাল লুট সোনারগাঁয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার সোনারগাঁয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১২ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে জমির ফসল ধ্বংসের অভিযোগ  সোনারগাঁয়ে মশক নিধন দিবস উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার-১ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদে আতাউর রহমানকে এমপির সমর্থন 

সোনারগাঁয়ে আওয়ামী লীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ ঘন্টা আগে
  • ৫২ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে সরকারবিরোধী স্লোগান, ষড়যন্ত্র ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

গত মঙ্গলবার (৩রা নভেম্বর) সোনারগাঁ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ভোর ৫টা ৪০ মিনিট থেকে সকাল ৬টা ১০ মিনিটের মধ্যে সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের গাবতলী এলাকায় বিদ্যুৎ কেন্দ্রের পাশে এশিয়ান হাইওয়ের ওপর প্রকাশ্যে সরকার বিরোধী স্লোগান দিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র এবং সাধারণ মানুষকে উসকানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

এ ঘটনায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে বলে এজাহারে উল্লেখ রয়েছে।

পুলিশের এজাহারে আরও বলা হয়, ঘটনাস্থল থেকে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি সংবলিত একটি ব্যানার, ছয়টি ফেস্টুন, একটি জাতীয় পতাকা এবং বাঁশের লাঠিসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারিক এর তত্ত্বাবধানে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে উপপরিদর্শক মোঃ সালেকুজ্জামানকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা