1. admin@bangladeshbulletin24.com : admin :
মেঘনায় বিয়েবাড়ির ট্রলারডুবি, নিহত-১,একই পরিবারের নিখোঁজ-৪ - বাংলাদেশ বুলেটিন ২৪
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় বিয়েবাড়ির ট্রলারডুবি, নিহত-১,একই পরিবারের নিখোঁজ-৪ সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার-১ সোনারগাঁয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে স্কাফসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার নাঃগঞ্জে পুলিশ কাবাডি’তে পুরুষ বিভাগে সদর থানা,নারী বিভাগে বন্দর থানা চ্যাম্পিয়ন সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-৮ সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান, দুই মুদি দোকানীর জরিমানা সোনারগাঁয়ে কৃষকদল নেতা ডাকাতি মামলায় গ্রেপ্তার সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে জমজ দুই ভাইয়ের মৃত্যু, নিখোঁজ অপর আরেক শিক্ষার্থী সোনারগাঁয়ে পুলিশের দূরদর্শিতায় ২৪ ঘন্টায় ভাঙারি ব্যবসায়ী হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার-২

মেঘনায় বিয়েবাড়ির ট্রলারডুবি, নিহত-১,একই পরিবারের নিখোঁজ-৪

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৯ ঘন্টা আগে
  • ৪৫ বার পঠিত
Oplus_131072

মোঃ নুর নবী জনিঃ–

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আত্মীয়ের বিয়েতে যাওয়ার পথে ১৪ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একই পরিবারের চারজন নিখোঁজ রয়েছেন। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

জানা গেছে, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হারিয়া এলাকার সাজিয়া আক্তার (১৯) ও শিশিরের বিয়েতে অংশ নিতে স্বজনরা ট্রলারে করে রওনা দেন। পথে ট্রলারটি ডুবে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ একই পরিবারের চারজন হলো হেলাল উদ্দিন (৫৫), সজীব (২৪), সামিয়া (১৭) ও সামিন (৫)। এই পরিবারের জীবিত উদ্ধার করা হয়েছে মা শিরিন বেগম (৪৫) ও অপর মেয়ে লামিয়া আক্তারকে।

এ ঘটনায় রায়েশা বেগম (৫৫) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে, ট্রলারে থাকা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও সোনারগাঁ থানা পুলিশ অভিযান চালাচ্ছে। স্থানীয় জেলেরা নৌকা নিয়ে উদ্ধার কাজে সহযোগিতা করছেন। পাশাপাশি জনপ্রতিনিধি ও স্থানীয় লোকজনও তল্লাশি অভিযানে অংশ নিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা