1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা - বাংলাদেশ বুলেটিন ২৪
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা সোনারগাঁয়ে পরিবেশ দূষনের দায়ে তাসনিম কেমিক্যাল কমপ্লেক্সের জরিমানা সোনারগাঁয়ে ডা. দিগন্ত’র ফ্রি মেডিকেল ক্যাম্প  এশিয়ান হাইওয়ে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে সরকারি জমি উদ্ধার,লাল নিশান ও সাইনবোর্ড স্থাপন সোনারগাঁয়ের ইউএনও আসিফ আল জিনাতকে চট্টগ্রাম বিভাগে বদলী সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনি,যুবকের মৃত্যু প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা সোনারগাঁয়ে পুলিশের অভিযান,বিভিন্ন মামলায় গ্রেপ্তার- ১২ সোনারগাঁয়ে গরম পানিতে ঝলসে দেওয়া সেই কিশোরী আফরিনের মৃত্যু

সোনারগাঁয়ে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৫ ঘন্টা আগে
  • ২৫ বার পঠিত

ষ্টাফ রিপোর্টারঃ-

ঝটিকা মিছিল বের করে সরকারবিরোধী স্লোগান ও নাশকতার ষড়যন্ত্রের অভিযোগে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫/৩০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক ।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্ত নেতাকর্মীরা প্রকাশ্যে সড়কে ঝটিকা মিছিল বের করে সরকারবিরোধী নানা স্লোগান দেন এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার পরিকল্পনায় লিপ্ত হন। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা দলীয় পরিচয়ে মিছিল বের করে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছিলেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি রুজু করা হয়েছে। মামলার এজাহারনামীয় আসামিদের গ্রেপ্তার এবং এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা