1. admin@bangladeshbulletin24.com : admin :
প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা - বাংলাদেশ বুলেটিন ২৪
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা সোনারগাঁয়ে পুলিশের অভিযান,বিভিন্ন মামলায় গ্রেপ্তার- ১২ সোনারগাঁয়ে গরম পানিতে ঝলসে দেওয়া সেই কিশোরী আফরিনের মৃত্যু সোনারগাঁয়ে থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার-১৮ বেতিয়ারা শহীদ স্মৃতিস্তম্ভে নারায়ণগঞ্জ জেলা খেলাঘরের শ্রদ্ধাঞ্জলি ৫ বছর বয়সী শিশু ধর্ষণচেষ্টায় সোনারগাঁয়ে অভিযুক্ত আটক সোনারগাঁয়ে আওয়ামী যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীসহ গ্রেপ্তার-৮  সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা  সোনারগাঁয়ে চুরির অপবাদে পিটিয়ে হত্যা,প্রতিবাদে লাশ নিয়ে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন  সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-১৫

প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১৩ ঘন্টা আগে
  • ৩৫ বার পঠিত
Oplus_131072

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ভ্রাম্যমাণ আদালতের অভিযান টের পেয়ে দোকান ফেলে পালিয়েছেন বাজারের ব্যবসায়ীরা।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার কাঁচাবাজার এলাকায় এঘটনা ঘটে। অভিযানে পাটের বদলে প্লাস্টিকের বস্তায় চাল সংরক্ষণ ও বিক্রির দায়ে দুই মুদি দোকানিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার।

এ সময় নারায়ণগঞ্জ জেলা পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক এনায়েত হোসেন, সহকারী কমিশনার ভূমির কম্পিউটার অপারেটর আতাউর রহমানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার দর নিয়ন্ত্রণ ও পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন বাস্তবায়নের লক্ষ্যে রোববার বিকেলে মোগরাপাড়া চৌরাস্তা কাঁচাবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে প্লাস্টিকের বস্তায় চাল রাখার অপরাধে আলামিনকে ৫ হাজার টাকা এবং আকতার নামের অপর এক মুদি দোকানিকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে, ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি ও জরিমানার খবর ছড়িয়ে পড়লে বাজারের অন্যান্য ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে তাৎক্ষণিকভাবে দোকান খোলা রেখেই সটকে পড়েন। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট কিছুক্ষণ অপেক্ষা করে অভিযান সমাপ্ত ঘোষণা করে ঘটনাস্থল ত্যাগ করেন।

অভিযানের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার বলেন, “পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন অমান্য করে চালের বস্তায় পাটের বদলে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় দুই ব্যবসায়ীকে ১১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে ও বাজার স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা