1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১২ জন গ্রেপ্তার - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১২ জন গ্রেপ্তার

মোঃ নুর নবী জনি
  • প্রকাশিত : ২ ঘন্টা আগে
  • ৪২ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন মাদকসেবী,একজন চোর,সন্ত্রাস বিরোধী আইনে ৩ জন বৈষম্য বিরোধী মামলায় দুইজন এবং সন্দেহজনক ১ জনসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক।
এর আগে সোমবার উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় ।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান পিপিএমের নির্দেশে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক পিপিএমের নেতৃত্বে পুলিশ এ অভিযান পরিচালনা করে।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা