1. admin@bangladeshbulletin24.com : admin :
মেঘনায় বিয়েবাড়ির ট্রলারডুবি, নিহত-১,একই পরিবারের নিখোঁজ-৪ - বাংলাদেশ বুলেটিন ২৪
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে চুরির অপবাদে পিটিয়ে হত্যা,প্রতিবাদে লাশ নিয়ে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন  সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-১৫ সোনারগাঁয়ে ম্যাকড্রিল,বিয়ার ও নগদ টাকাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার সরকারি রাস্তায় স্লাব নির্মান জনগনের ভোগান্তি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা  সোনারগাঁয়ে আওয়ামী লীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নাশকতা ও ষড়যন্ত্র প্রতিরোধে সোনারগাঁয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের শান্তিপূর্ণ মিছিল সোনারগাঁয়ে মাদক,সন্ত্রাস বিরোধী,ডাকাতিসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার-১৪ সোনারগাঁয়ে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে ডাকাতি,স্বর্ণালংকার নগদ টাকাসহ মালামাল লুট সোনারগাঁয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার সোনারগাঁয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১২ জন গ্রেপ্তার

মেঘনায় বিয়েবাড়ির ট্রলারডুবি, নিহত-১,একই পরিবারের নিখোঁজ-৪

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ মাস আগে
  • ৮৭ বার পঠিত
Oplus_131072

মোঃ নুর নবী জনিঃ–

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আত্মীয়ের বিয়েতে যাওয়ার পথে ১৪ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একই পরিবারের চারজন নিখোঁজ রয়েছেন। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

জানা গেছে, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হারিয়া এলাকার সাজিয়া আক্তার (১৯) ও শিশিরের বিয়েতে অংশ নিতে স্বজনরা ট্রলারে করে রওনা দেন। পথে ট্রলারটি ডুবে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ একই পরিবারের চারজন হলো হেলাল উদ্দিন (৫৫), সজীব (২৪), সামিয়া (১৭) ও সামিন (৫)। এই পরিবারের জীবিত উদ্ধার করা হয়েছে মা শিরিন বেগম (৪৫) ও অপর মেয়ে লামিয়া আক্তারকে।

এ ঘটনায় রায়েশা বেগম (৫৫) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে, ট্রলারে থাকা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও সোনারগাঁ থানা পুলিশ অভিযান চালাচ্ছে। স্থানীয় জেলেরা নৌকা নিয়ে উদ্ধার কাজে সহযোগিতা করছেন। পাশাপাশি জনপ্রতিনিধি ও স্থানীয় লোকজনও তল্লাশি অভিযানে অংশ নিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা