1. admin@bangladeshbulletin24.com : admin :
নাঃগঞ্জে পুলিশ কাবাডি’তে পুরুষ বিভাগে সদর থানা,নারী বিভাগে বন্দর থানা চ্যাম্পিয়ন - বাংলাদেশ বুলেটিন ২৪
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় বিয়েবাড়ির ট্রলারডুবি, নিহত-১,একই পরিবারের নিখোঁজ-৪ সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার-১ সোনারগাঁয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে স্কাফসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার নাঃগঞ্জে পুলিশ কাবাডি’তে পুরুষ বিভাগে সদর থানা,নারী বিভাগে বন্দর থানা চ্যাম্পিয়ন সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-৮ সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান, দুই মুদি দোকানীর জরিমানা সোনারগাঁয়ে কৃষকদল নেতা ডাকাতি মামলায় গ্রেপ্তার সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে জমজ দুই ভাইয়ের মৃত্যু, নিখোঁজ অপর আরেক শিক্ষার্থী সোনারগাঁয়ে পুলিশের দূরদর্শিতায় ২৪ ঘন্টায় ভাঙারি ব্যবসায়ী হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার-২

নাঃগঞ্জে পুলিশ কাবাডি’তে পুরুষ বিভাগে সদর থানা,নারী বিভাগে বন্দর থানা চ্যাম্পিয়ন

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ দিন আগে
  • ৪৬ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর জাঁকজমকপূর্ণ ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

মঙ্গলবার( ২২ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স ড্রিলশেডে উৎসবমুখর পরিবেশে এ কাবাডি চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় সমাপণী অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  তাসমিন আক্তার, পিপিএম।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “নিয়মিত খেলাধুলার মাধ্যমে সব ধরনের অপসংস্কৃতি থেকে বিরত থাকা সম্ভব। তিনি আরো আশাবাদ ব্যক্ত করে বলেন, এই ধরণের তৃণমূলভিত্তিক প্রতিযোগিতা থেকেই ভবিষ্যতে জাতীয় কাবাডি দলের সুযোগ্য খেলোয়াড় তৈরি হবে।”

 

প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ জেলার ৭টি থানা থেকে ৭টি পুরুষ দল এবং ৭টি নারী দলসহ সর্বমোট ১৪টি দল অংশ গ্রহণ করেন।

 

প্রতিযোগিতার উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় পুরুষ বিভাগে আড়াইহাজার থানা-কে পরাজিত করে সদর মডেল থানা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে, নারী বিভাগের চূড়ান্ত লড়াইয়ে সোনারগাঁও থানা-কে হারিয়ে বন্দর থানা জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও পরাজিত দলের খেলোয়াড়, কোচ এবং টিম ম্যানেজারদের হাতে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি, মেডেল এবং বিশেষ অর্থ পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ এবং ক্রীড়ামোদী দর্শকগন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা