1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে মা ইলিশ রক্ষায় অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস - বাংলাদেশ বুলেটিন ২৪
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে ইয়াবা সেবনের অপরাধে দুই যুবকের কারাদণ্ড সোনারগাঁয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক অবৈধ বালু উত্তোলনের দায়ে সোনারগাঁয়ে তিনজন গ্রেপ্তার, ড্রেজার পাইপসহ মালপত্র জব্দ সোনারগাঁয়ে মা ইলিশ রক্ষায় অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীর জরিমানা সোনারগাঁয়ের সাবেক এমপি কায়সার হাসনাত এর ভাই ডিবি পুলিশের হাতে আটক সোনারগাঁয়ে যানজট নিরসন ও পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ে মতবিনিময় সোনারগাঁয়ে ৫টি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন,মুল অপরাধীরা অধরা ভুয়া র‍্যাব সদস্য গ্রেপ্তার, ওয়াকিটকি, হ্যান্ডকাফ ও র‍্যাবের আইডি কার্ড উদ্ধার 

সোনারগাঁয়ে মা ইলিশ রক্ষায় অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ দিন আগে
  • ৩৯ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ‘ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬’-এর অংশ হিসেবে মেঘনা নদীতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে।

 

বৃহস্পতিবার বিকেলের দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এবং নৌ পুলিশের সহায়তায় উপজেলার বৈদ্যেরবাজার সংলগ্ন মেঘনা নদীতে এ বিশেষ অভিযান চালানো হয়।

উপজেলা সহকারী কমিশনার ভুমি মো. মামুন সরকার ও মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তারের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে নদী থেকে প্রায় ১,২৫,০০০ মিটার অবৈধ কারেন্ট জাল এবং ৫ কেজি ইলিশ মাছ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে জব্দকৃত জাল সর্বসাধারণের সম্মুখে পুড়িয়ে ধ্বংস এবং উদ্ধারকৃত মাছ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়।

অভিযান প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার বলেন, ‘জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় এবং মা ইলিশের প্রজনন নিশ্চিতকরণে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যাতে নদীতে জাল ফেলতে না পারে, সে লক্ষ্যে দিন-রাত আমাদের তদারকি ও অভিযান চলছে। ইলিশের বংশবৃদ্ধির সুফল স্থানীয় জেলে ও সর্বস্তরের জনগণই পাবেন, তাই মা ইলিশ রক্ষায় সবাইকে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা