1. admin@bangladeshbulletin24.com : admin :
ভুয়া র‍্যাব সদস্য গ্রেপ্তার, ওয়াকিটকি, হ্যান্ডকাফ ও র‍্যাবের আইডি কার্ড উদ্ধার  - বাংলাদেশ বুলেটিন ২৪
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে ইয়াবা সেবনের অপরাধে দুই যুবকের কারাদণ্ড সোনারগাঁয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক অবৈধ বালু উত্তোলনের দায়ে সোনারগাঁয়ে তিনজন গ্রেপ্তার, ড্রেজার পাইপসহ মালপত্র জব্দ সোনারগাঁয়ে মা ইলিশ রক্ষায় অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীর জরিমানা সোনারগাঁয়ের সাবেক এমপি কায়সার হাসনাত এর ভাই ডিবি পুলিশের হাতে আটক সোনারগাঁয়ে যানজট নিরসন ও পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ে মতবিনিময় সোনারগাঁয়ে ৫টি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন,মুল অপরাধীরা অধরা ভুয়া র‍্যাব সদস্য গ্রেপ্তার, ওয়াকিটকি, হ্যান্ডকাফ ও র‍্যাবের আইডি কার্ড উদ্ধার 

ভুয়া র‍্যাব সদস্য গ্রেপ্তার, ওয়াকিটকি, হ্যান্ডকাফ ও র‍্যাবের আইডি কার্ড উদ্ধার 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ সপ্তাহ আগে
  • ৫১ বার পঠিত
Oplus_131072

  • মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ভুয়া র‍্যাব সদস্য পরিচয় দেওয়ায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চারটি র‍্যাবের কটি, দুটি ওয়াকিটকি, একটি হ্যান্ডকাফ, একটি র‍্যাবের আইডি কার্ড, পিস্তলের কভার, ৯০টি কালো রংয়ের টাইস ও একটি মোটরসাইকেলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক।

এর আগে সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে উপজেলার মেঘনা টোল প্লাজা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা ইনকামিং লেনে চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় ।

গ্রেপ্তারকৃতরা হলো মো. সোহেল (৩৫) ও মো. সাজ্জাদ হোসেন সোহাগ (৩০)। সোহেল ঝালকাঠির নলছিটি উপজেলার বাসিন্দা এবং বর্তমানে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় ভাড়া থাকেন। সাজ্জাদ গাজীপুরের জয়দেবপুরের বাসিন্দা এবং বর্তমানে দক্ষিণখান এলাকায় বসবাস করেন।

পুলিশ জানায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর চন্দন দের নেতৃত্বে চেকপোস্ট পরিচালনার সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হয়। এ সময় তারা নিজেদের র‍্যাব সদস্য হিসেবে পরিচয় দেন। পরে তল্লাশি চালিয়ে র‍্যাবের পোশাক ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দণ্ডবিধি আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা