1. admin@bangladeshbulletin24.com : admin :
অবৈধ বালু উত্তোলনের দায়ে সোনারগাঁয়ে তিনজন গ্রেপ্তার, ড্রেজার পাইপসহ মালপত্র জব্দ - বাংলাদেশ বুলেটিন ২৪
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে ইয়াবা সেবনের অপরাধে দুই যুবকের কারাদণ্ড সোনারগাঁয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক অবৈধ বালু উত্তোলনের দায়ে সোনারগাঁয়ে তিনজন গ্রেপ্তার, ড্রেজার পাইপসহ মালপত্র জব্দ সোনারগাঁয়ে মা ইলিশ রক্ষায় অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীর জরিমানা সোনারগাঁয়ের সাবেক এমপি কায়সার হাসনাত এর ভাই ডিবি পুলিশের হাতে আটক সোনারগাঁয়ে যানজট নিরসন ও পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ে মতবিনিময় সোনারগাঁয়ে ৫টি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন,মুল অপরাধীরা অধরা ভুয়া র‍্যাব সদস্য গ্রেপ্তার, ওয়াকিটকি, হ্যান্ডকাফ ও র‍্যাবের আইডি কার্ড উদ্ধার 

অবৈধ বালু উত্তোলনের দায়ে সোনারগাঁয়ে তিনজন গ্রেপ্তার, ড্রেজার পাইপসহ মালপত্র জব্দ

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ দিন আগে
  • ৪২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ-

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে তিনজন গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। গত বুধবার সন্ধ্যায় মেঘনা নদীর আনন্দবাজার ছনপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়৷ এসময় একটি ড্রেজার, একটি এঙ্কার বোড, একটি হাউজ বোড, এক হাজার ফুট পাইপ ও ৭হাজার ৫ শ ঘনফুট বালু জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন গাইবান্ধা জেলার দৈলতপুর থানার চর কালিকাপুর গ্রামের আবদুল মান্নান শেখের ছেলে আব্দুল খালেক, একই জেলার গোবিন্দগঞ্জ থানার ক্রোড়গাছা গ্রামের আফসার আলী মন্ডলের ছেলে আমিরুল ইসলাম ও পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার তিস্তাপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে মোহাম্মদ জাহিদুল ইসলাম। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা দায়ের করে নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শাহ কামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

জানা যায়, মেঘনা নদীতে গত এক সপ্তাহ ধরে বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির নামধারী নেতা মাজহারুল ইসলাম ও তার চাচা রূপচান একটি সিন্ডিকেট করে মেঘনা নদীতে প্রতিদিন রাতের আঁধারে শক্তিশালী ১০-১৫টি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছে। বিআইডব্লিউটিএর   বিজ্ঞপ্তিতে মা ইলিশ সংরক্ষণ ও প্রজননের জন্য সারা দেশের নদীতে ড্রেজিং বন্ধ রাখা হয়। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বিএনপির নামধারী নেতা মাজহারুল ইসলামের নেতৃত্বে সিন্ডিকেট অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছে।

বিষয়টি জানতে পেরে বুধবার সন্ধ্যায় বৈদ্যেরবাজার নৌ ফাঁড়ি পুলিশের ইনচার্জ শাহ কামালের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) আকতার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে আনন্দবাজার ছনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একটি ড্রেজার, একটি এঙ্কার বোড, একটি হাউজ বোড, এক হাজার ফুট পাইপ ও ৭হাজার ৫ শ ঘনফুট বালুসহ তিনজনকে গ্রেপ্তার করে।

অভিযুক্ত বিএনপির নামধারী নেতা মাজহারুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বালু উত্তোলনের অভিযোগ অস্বীকার করেন। বালু উত্তোলনের সঙ্গে তিনি জড়িত না বলে দাবি করেন।

বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শাহ কামাল বলেন, পুলিশ ও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছে একটি চক্র। বুধবার সন্ধ্যায় নদীতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এসময় ড্রেজার, বোড ও বালু জব্দ করা হয়।

সোনারগাঁ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, মেঘনা নদীতে বালু উত্তোলনের দায়ে তিনজনের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদের বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা