1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে ম্যারাথনে দৌড়াতে গিয়ে রানারের মৃত্যু - বাংলাদেশ বুলেটিন ২৪
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে ইয়াবা সেবনের অপরাধে দুই যুবকের কারাদণ্ড সোনারগাঁয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক অবৈধ বালু উত্তোলনের দায়ে সোনারগাঁয়ে তিনজন গ্রেপ্তার, ড্রেজার পাইপসহ মালপত্র জব্দ সোনারগাঁয়ে মা ইলিশ রক্ষায় অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীর জরিমানা সোনারগাঁয়ের সাবেক এমপি কায়সার হাসনাত এর ভাই ডিবি পুলিশের হাতে আটক সোনারগাঁয়ে যানজট নিরসন ও পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ে মতবিনিময় সোনারগাঁয়ে ৫টি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন,মুল অপরাধীরা অধরা ভুয়া র‍্যাব সদস্য গ্রেপ্তার, ওয়াকিটকি, হ্যান্ডকাফ ও র‍্যাবের আইডি কার্ড উদ্ধার 

সোনারগাঁয়ে ম্যারাথনে দৌড়াতে গিয়ে রানারের মৃত্যু

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ মাস আগে
  • ৭৫ বার পঠিত
Oplus_131072

মোঃ নুর নবী জনি

ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে টিপু সুলতান (৪০) নামে এক দৌড়বিদের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৬টায় নারায়ণগঞ্জ সোনারগাঁ রানার্সের উদ্যোগে আয়োজিত ‘সোনারগাঁ ৭.৫ কে রান ২০২৬’-এ অংশ গ্রহণ করে অসুস্থ হয়ে হৃদরোগে আক্রান্ত হন তিনি।

জানা যায়, পানামনগরের আমিনপুর মাঠ থেকে ৭ দশমিক ৫ কিলোমিটারের দৌড় শুরু হওয়ার পর প্রায় অর্ধেক পথ অতিক্রম করলে বালুয়া দিঘিরপাড় এলাকায় টিপু সুলতান হঠাৎ অসুস্থ হয়ে হৃদরোগে আক্রান্ত হন।

আয়োজকদের মেডিকেল টিম দ্রুত তাকে সোনারগাঁ সেবা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

পরে উন্নত চিকিৎসার জন্য মদনপুরের আল বারাকা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত টিপু সুলতান সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ব্যবসায়ী আশরাফ প্রধানের ব্যক্তিগত সহকারী ছিলেন।

এবিষয়ে সোনারগাঁ ৭.৫ কে রান ২০২৬-এর প্রধান আয়োজক শিমুল ভূইয়া জানান, দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ৬০০ দৌড়বিদ এই প্রতিযোগিতায় অংশ নেন। টিপু সুলতানও তাদের একজন ছিলেন। অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। তার মৃত্যুতে আয়োজকরা গভীর শোক প্রকাশ করেছেন।

এদিকে, প্রতিযোগিতার প্রধান অতিথি নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানসহ আয়োজক কমিটিও টিপু সুলতানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা