1. admin@bangladeshbulletin24.com : admin :
ঢাকের বাদ্যো মূখর সোনারগাঁ, শুরু শারদীয় দুর্গোৎসব - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার ঢাকের বাদ্যো মূখর সোনারগাঁ, শুরু শারদীয় দুর্গোৎসব সোনারগাঁয়ে ইয়াবা সেবনের অপরাধে দুই যুবকের কারাদণ্ড সোনারগাঁয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক অবৈধ বালু উত্তোলনের দায়ে সোনারগাঁয়ে তিনজন গ্রেপ্তার, ড্রেজার পাইপসহ মালপত্র জব্দ সোনারগাঁয়ে মা ইলিশ রক্ষায় অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীর জরিমানা সোনারগাঁয়ের সাবেক এমপি কায়সার হাসনাত এর ভাই ডিবি পুলিশের হাতে আটক সোনারগাঁয়ে যানজট নিরসন ও পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ে মতবিনিময়

ঢাকের বাদ্যো মূখর সোনারগাঁ, শুরু শারদীয় দুর্গোৎসব

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১০ ঘন্টা আগে
  • ৩২ বার পঠিত
Oplus_131072

নিজস্ব প্রতিনিধিঃ-

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

দুর্গোৎসবকে ঘিরে উপজেলার ৩৮টি পূজামণ্ডপে চলছে আনন্দ-উৎসব,দেবী দুর্গার আরাধনা,পূজার আনুষ্ঠানিকতা ও ধর্মীয় নানা আয়োজনে উৎসব উদ্‌যাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা।

শারদীয় দুর্গাপূজায় উপজেলার বিভিন্ন মণ্ডপে বর্ণিল সাজসজ্জায় স্থাপন করা হয়েছে দেবী দুর্গার প্রতিমা। প্রতিমা দর্শন, পূজা-অর্চনা ও প্রার্থনায় অংশ নিতে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী ভক্তদের পদচারণায় মুখর হয়ে উঠেছে মণ্ডপ প্রাঙ্গণ।

শারদীয় দুর্গোৎসব বাঙালির ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এ উৎসবকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। পাশাপাশি বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের পরিবেশ সৃষ্টি হয়েছে।

পূজাকে কেন্দ্র করে মণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নেওয়া হয়েছে নিরাপত্তাব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা জোরদার করেছে এবং বিভিন্ন পূজামণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে পূজা উদ্‌যাপন কমিটির সদস্য ও স্থানীয় বাসিন্দারাও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন।

সনাতন ধর্মাবলম্বীদের প্রত্যাশা, ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উৎসব ও সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সোনারগাঁয়ের ৩৮টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা