1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা - বাংলাদেশ বুলেটিন ২৪
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং অপরাধ দমনে পুলিশের অভিযান,গ্রেপ্তার-২৬ শারদীয় দূর্গোৎসব উপলক্ষে অসহায়দের মাঝে সিআইপি বাবু অমল পোদ্দারের শাড়ী বিতরণ  সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,আত্মহত্যার অভিযোগ  সোনারগাঁয়ে থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে-এসিল্যান্ড সোনারগাঁ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার ঢাকের বাদ্যো মূখর সোনারগাঁ, শুরু শারদীয় দুর্গোৎসব সোনারগাঁয়ে ইয়াবা সেবনের অপরাধে দুই যুবকের কারাদণ্ড

সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২৩ ঘন্টা আগে
  • ৩৯ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

পূর্বশত্রুতার জেরে আড়াইহাজার থানার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি জহির ফকিরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার চরহোগলায় ফার্মেসি থেকে বাড়ি যাওয়ার পথে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। সে কালাপাহাড়িয়া ইউনিয়নের খরিয়ারচর গ্রামের আব্দুল রহমান মাতব্বরের ছেলে।

এলাকাবাসি জানান, রাতে ২০/২৫ জন তাকে কুপিয়ে জখম করে। তার চিৎকার শুনে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাগ্নে ইসমাইল ও বিল্লাল হোসেন জানান, আসন্ন কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থীতা নিয়ে মোবারক হোসেনের সাথে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিলো। এর আগেও কয়েকবার মোবারক তার সন্ত্রাসী বাহিনী নিয়ে জহিরের উপর হামলা করে। আড়াইহাজার থেকে মোবারক ও তার সন্ত্রাসীরা পূর্বপরিকল্পিতভাবে রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠান ফার্মেসি থেকে বাসায় যাওয়ার পথে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। হত্যা সাথে জড়িতদের গ্রেফতার ও  দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের সনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা