1. admin@bangladeshbulletin24.com : admin :
গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,আত্মহত্যার অভিযোগ  - বাংলাদেশ বুলেটিন ২৪
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,আত্মহত্যার অভিযোগ  সোনারগাঁয়ে থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে-এসিল্যান্ড সোনারগাঁ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার ঢাকের বাদ্যো মূখর সোনারগাঁ, শুরু শারদীয় দুর্গোৎসব সোনারগাঁয়ে ইয়াবা সেবনের অপরাধে দুই যুবকের কারাদণ্ড সোনারগাঁয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক অবৈধ বালু উত্তোলনের দায়ে সোনারগাঁয়ে তিনজন গ্রেপ্তার, ড্রেজার পাইপসহ মালপত্র জব্দ সোনারগাঁয়ে মা ইলিশ রক্ষায় অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার

গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,আত্মহত্যার অভিযোগ 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৯ ঘন্টা আগে
  • ৩৫ বার পঠিত

ষ্টাফ রিপোর্টারঃ–

মার্জিয়া (১৯) নামে এক গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সোনারগাঁ পুলিশ।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জ সোনারগাঁ পৌরসভার পুরান টিপুরদী এলাকার রফিকুল ইসলামের ভাড়া বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মার্জিয়া কিশোরগঞ্জ জেলার নিকলী থানার নোয়াপাড়া এলাকার মো. মজনু মিয়ার মেয়ে ও নেত্রকোনা জেলার মদন থানার খাগুরিয়া এলাকার আবুল মিয়ার ছেলে আশরাফুল এর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী আশরাফুলকে নিয়ে মার্জিয়া সোনারগাঁ পৌরসভার টিপুরদী এলাকায় রফিকুল ইসলামের টিনশেড বাড়ীতে বসবাস করতেন। মার্জিয়া স্থানীয় কেন্টাকি নিট কম্পোজিট লিমিটেডে শ্রমিক হিসেবে কাজ করতেন। তবে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য হতো। দুই দিন আগে বিকাশের টাকা নিয়েও কথা-কাটাকাটি হয়েছিল বলে জানা যায়।

নিহতের স্বামী আশরাফুল জানান, রাতে বাসায় ফিরে তিনি দরজা-জানালা বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেলে তাৎক্ষণিক পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে মার্জিয়ার মরদেহ উদ্ধার করে।

এবিষয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মিন্টু মিয়া জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠানো হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা