1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে যানজট নিরসন ও পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ে মতবিনিময় - বাংলাদেশ বুলেটিন ২৪
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে ইয়াবা সেবনের অপরাধে দুই যুবকের কারাদণ্ড সোনারগাঁয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক অবৈধ বালু উত্তোলনের দায়ে সোনারগাঁয়ে তিনজন গ্রেপ্তার, ড্রেজার পাইপসহ মালপত্র জব্দ সোনারগাঁয়ে মা ইলিশ রক্ষায় অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীর জরিমানা সোনারগাঁয়ের সাবেক এমপি কায়সার হাসনাত এর ভাই ডিবি পুলিশের হাতে আটক সোনারগাঁয়ে যানজট নিরসন ও পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ে মতবিনিময় সোনারগাঁয়ে ৫টি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন,মুল অপরাধীরা অধরা ভুয়া র‍্যাব সদস্য গ্রেপ্তার, ওয়াকিটকি, হ্যান্ডকাফ ও র‍্যাবের আইডি কার্ড উদ্ধার 

সোনারগাঁয়ে যানজট নিরসন ও পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ে মতবিনিময়

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ সপ্তাহ আগে
  • ৫৫ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ–

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের ব্যস্ততম এলাকা মোগড়াপাড়া চৌরাস্তার যানজট নিরসন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করনে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত।

সভায় যানজট নিরসনের লক্ষ্যে বাস, মিনিবাস এবং নাফ ও স্বাধীন কোচগুলো চৌরাস্তা থেকে টার্মিনালে স্থানান্তর এবং অটোরিকশাগুলো নিদিষ্ট স্থানে থানা রোডের প্রবেশ মুখ হতে ৪টি স্থানে অবস্থান করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।এছারাও দিনের বেলায় লোড আনলোড ও কোম্পানির গাড়ী চলাচলের উপর গুরুত্বারোপ করা হয়, এসময় যানজট নিরসনে ভলেন্টিয়ার নিয়োগের সিদ্ধান্ত গ্রহন করা হয়। জ্বালানি তৈল বৃদ্ধির কারনে ভাড়া নির্ধারনে দোয়েল ও স্বদেশ বাস এর ভাড়া পূর্ণ নির্ধারন করার বিষয়ে পদক্ষেপ গ্রহন করা হয় । পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়।

মতবিনিময় সভায়- সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহাম্মদ আব্দুল বারিক, কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. জুয়েল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিনসহ উপজেলা দোকান মালিক সমিতি, বাস মালিক শ্রমিক ইউনিয়ন , মাইক্রোবাস চালক সমিতি, অটোরিকশা শ্রমিক ইউনিয়ন, রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়ন, প্রেসক্লাব ও সোনারগাঁ সিটি প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা