1. admin@bangladeshbulletin24.com : admin :
মেঘনায় ট্রলারডুবির ঘটনায় তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার - বাংলাদেশ বুলেটিন ২৪
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে ইয়াবা সেবনের অপরাধে দুই যুবকের কারাদণ্ড সোনারগাঁয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক অবৈধ বালু উত্তোলনের দায়ে সোনারগাঁয়ে তিনজন গ্রেপ্তার, ড্রেজার পাইপসহ মালপত্র জব্দ সোনারগাঁয়ে মা ইলিশ রক্ষায় অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীর জরিমানা সোনারগাঁয়ের সাবেক এমপি কায়সার হাসনাত এর ভাই ডিবি পুলিশের হাতে আটক সোনারগাঁয়ে যানজট নিরসন ও পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ে মতবিনিময় সোনারগাঁয়ে ৫টি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন,মুল অপরাধীরা অধরা ভুয়া র‍্যাব সদস্য গ্রেপ্তার, ওয়াকিটকি, হ্যান্ডকাফ ও র‍্যাবের আইডি কার্ড উদ্ধার 

মেঘনায় ট্রলারডুবির ঘটনায় তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ সপ্তাহ আগে
  • ৬৯ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর একই পরিবারের তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার সকাল ৮টার দিকে সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার এলাকার আল মোস্তফা ফ্যাক্টরির সামনে মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন তাদের পিতা হেলাল উদ্দিন।

উদ্ধার হওয়া তিনজন হলেন, হেলাল উদ্দিনের ছেলে সজীব, মেয়ে সামিয়া ও ছোট ছেলে সামিন।

জানা যায়, বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার শ্রীমদ্দি গ্রাম থেকে সোনারগাঁয়ের মায়াময়ী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গরু-ছাগলসহ ১৩ জন যাত্রী ট্রলারে করে বৈদ্যেরবাজারের উদ্দেশে রওনা হন। পথে মেঘনা নদীর মাঝপথে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে ডুবে যায়।

এ সময় আটজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। পরে রাশিদা নামে এক নারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর একই পরিবারের হেলাল উদ্দিন, তার ছেলে সজীব, মেয়ে সামিয়া ও ছোট ছেলে সামিন নিখোঁজ ছিলেন।

শনিবার সকাল ৮টার দিকে বৈদ্যেরবাজার এলাকায় নদীতে ভাসমান অবস্থায় সজীব, সামিয়া ও সামিনের মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অপরজনের মরদেহ উদ্ধারে অভিযান চলছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা