মোঃ নুর নবী জনিঃ-
নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসিফ আল জিনাত।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে সোনারগাঁ উপজেলা পরিষদ সভাকক্ষ " অর্কিড " এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় এসময় সোনারগাঁ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তার বক্তব্যে বলেন, সাংবাদিকরা মানুষের চোখ ও কান। সাধারন মানুষ যা দেখে না সাংবাদিকদের তথ্য সংগ্রহের মাধ্যমে তা চোখ দিয়ে দেখে এবং কান দিয়ে শোনে। তাই সর্বপ্রথম সাংবাদিকদের নীতি নৈতিকতার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে।
তিনি বলেন, প্রশাসন ও মিডিয়া একে অপরের পরিপূরক। সুতরাং আপনারা প্রশাসনকে সহযোগিতা করবেন। আমরা সকলে মিলে সোনারগাঁকে এগিয়ে নিতে চাই।
এসময় তিনি প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সোনারগাঁয়ের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.