
মোঃ নুর নবী জনিঃ-
শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ ও পাঠমুখী করতে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে করণীয় শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমানের সভাপতিত্বে দিনব্যাপী এ কর্মশালা পরিচালনা করেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বিশেষজ্ঞ মাহমুদুল আমিন।
কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, সহকারী কমিশনার (ভূমি) কাঁচপুর সার্কেল সেগুফতা মেহনাজ, উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কাজল চন্দ্র পাল প্রমুখ।
উপজেলার ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সহকারী শিক্ষক ও ৬০ জন শিক্ষার্থী এ কর্মশালায় অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.