সোনারগাঁ প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মুকিমপুর এলাকার স্কুল শিক্ষকের জমি জোর করে দখল চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে।
এবিষয়ে ২জনের নাম উল্লেখ ও ৪/৫ জনকে অজ্ঞাতনামা বিবাদী করে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই স্কুল শিক্ষক ইউসুফ আলী।
অভিযুক্তরা হলেন:- জামপুর ইউনিয়নের মুকিমপুর এলাকার আব্দুল সালামের ছেলে জুয়েল (৩৮) ও জুয়েলের স্ত্রী মোসাঃ সালমা আক্তার রনি(৩২)। ভুক্তভোগী ইউসুফ একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
ভুক্তভোগী ইউসুফ আলী ও থানার অভিযোগ সুত্রে জানা যায়,সোনারগাঁ থানাধীন মকিমপুর মৌজায় দাগনং- সিএস ও এসএ-৭৬, আরএস- ১৪৯ দাগে ২৭ শতাংশ সম্পত্তি (নালজমি) পৈত্রিক ওয়ারিস সূত্রে প্রাপ্ত হয়ে ভোগ দখল করে আসছে।উক্ত সম্পত্তি বিবাদী জুয়েল গং জোরপূর্বক দখল করার জন্য ভয়ভীতি সহ প্রাননাশের হুমকী দেয়ায় এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গদের নিয়া একাদিকবার সালিশ বৈঠক বসিয়া মিমাংশার চেষ্টা করে পারে নাই বিদায় বিজ্ঞ আদালতে দেওয়ানী মামলা করেন। যাহার মামলা নং-৩২/২২ যাহা বিজ্ঞ আদালতে বিচারাধীন এবং নিষেধাজ্ঞা রয়েছে।
কিন্তু পরক্ষণে গত বৃহস্পতিবার বিবাদী জুয়েল (৩৮),মোসাঃ সালমা আক্তার রনি(৩২)সহ অজ্ঞাত ৪/৫ জনের একটি সন্ত্রাসী দল নিষেধাজ্ঞা ভঙ্গ করে জোর পূর্বক সম্পত্তি দখল করার অপচেষ্টা করলে তার পিতা আব্দুস সাত্তার ও তার ভাবী মোসাঃ তাহামিনা আক্তার রিনা বাঁধা নিষেধ করলে বিবাদীসহ তার সন্ত্রাসী বাহিনী বৃদ্ধ আবদুস সাত্তার ও বেগমকে এলোপাতারি পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় তাদের আত্মচিৎকারে আশপাশের এলাকার লোকজন এগিয়ে আসলে ভূমিদস্য জুয়েল তার সন্ত্রাসী বাহিনী নিয়ে পালিয়ে যায়।
এদিকে অভিযুক্ত জুয়েলের সাথে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।
এবিষেয় থানার এসআই মো.সজিব বলেন, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করার কোনো সুযোগ নেই, তদন্ত চলছে। বাদী এবং বিবাদী উভয়কে নিষেধাজ্ঞা সম্পর্কে বলা হয়েছে। কেউ ভঙ্গ করলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.