মোঃ নুর নবী জনিঃ-
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেয়া ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপন কর্মসূচীর আওতায় সোনারগাঁয়ে "One student one tree"কর্মসূচি পালিত হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবিরের সভাপতিত্বে সোমবার সকাল ১১টায় সোনারগাঁ স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
বৃক্ষ রোপন কর্মসূচী শেষে সোনারগাঁ বৈদ্যেরবাজার মাছ বাজার সংলগ্ন মেঘনা নদীর পাড়ে ঘাটলা নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন এমপি আজহারুল ইসলাম মান্নান।
বৃক্ষ রোপন কর্মসূচীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জজেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি।
এছারাও আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন অর রশীদ মিঠু,পৌর যুবদলের যুগ্ন আহবায়ক হযরত আলী রানা,বৈদ্যেরবাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আগত শিক্ষার্থীরা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.