মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় ধর্ষনের অভিযোগে শিমুল (২০) নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করছেন এলাকাবাসী।
সোমবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের পাঠাত্তা এলাকায় এই ঘটনা ঘটে।
নির্যাতিতা শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। অভিযুক্ত ধর্ষক শিমুল পাবনা জেলার ঈশ্বরদী এলাকার মো: শরীফের ছেলে এবং কাঁচপুর পাঠাত্তা এলাকার শাহাবুদ্দিন এর বাড়ীর ভাড়াটিয়া।
স্থানীয় প্রতিবেশীরা জানায়, শিমুল ও শিশুটির পরিবার উপজেলার কাঁচপুর ইউনিয়নের পাঠাত্তা এলাকার শাহাবুদ্দিনের বাড়ির ভাড়াটিয়া। শিমুল একটি রিকশা গ্যারেজে কাজ করেন। সেখানে আসা-যাওয়ার সময় সু-কৌশলে শিশুটিকে বাথ রুমে নিয়ে ধর্ষণ করে। এসময় এলাকাবাসী শিমুলকে আটক করে গণধোলাই দিলে ধর্ষণের সত্যতা শিকার করেন।
এবিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শিমুল এলাকাবাসীর হাতে আটকের পর বলেন, শিশুটিকে বাথ রুমে নিয়ে গিয়ে আজই প্রথম এই কাজ করেছি। আর জীবনে এমন কাজ করবো না। আমাকে মাফ করে দেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারী বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে ছেলেটিকে উদ্ধার করি। কারণ সেখানে শত শত লোক জমায়েত হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত শিমুল পুলিশি হেফাজতে রয়েছে, তবে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.