
মোঃ নুর নবী জনি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পাচঁটি চুনা কারখানা ও একটি ঢালাই কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী। তবে মুল অপরাধীরা অধরা রয়ে গেছে।
সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার প্রতাবেরচর, ঝাউচর, গোলাবাড়ি ও পিরোজপুর এলাকায় চুনা কারখানায় ভ্রাম্যমান আদলেতের মাধ্যমে অভিযান চালায় তিতাস। এ সময় অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত পাইপ, রাইজার ও বার্নার জব্দ করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিজ মোহাম্মদ শাহরিয়ার পারভেজ।
তিতাস গ্যাস সোনারগাঁয়ের মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা জানান, কিছু অসাধু লোকজন সরকারী দলের নেতাকর্মীদের প্রভাব দেখিয়ে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে চুনা কারখানা গড়ে তোলে। চুনা কারখানাগুলো ঘন্টায় ২৫ হাজার ফুট অবৈধ গ্যাস ব্যবহার করে এতে সরকার প্রতিমাসে বিপুল পরিমান টাকার রাজস্ব হারাচ্ছে। সোমবার উপজেলার পিরোজপুর, ঝাউচর, গোলাবাড়ী ও প্রতাবেরচর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে এক্স্যাভেটর দিয়ে চুনা কারখানা গুলো গুড়িয়ে দেওয়া হয়েছে। অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তিতাসের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানের সময় তিতাসের উপ-সহকারী প্রকৌশলী তৌফিকুর রহমান, জহুরুল ইসলাম সহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.