
মোঃ নুর নবী জনিঃ-
২১ হাজার পিস ইয়াবাসহ নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।
এর আগে সোমবার বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষারিয়ারচর এলাকার চেকপোস্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো চট্টগ্রাম জেলার হালিশহর থানা ও এলাকার তপন মিয়ার ভাড়াটিয়া ও আবুল কাশেমের ছেলে
মোঃ শুভ (২১) ও বোয়ালখালী থানার পোপাদিয়া এলাকার জাহিদুল ইসলামের ছেলে মোঃ আকতার হোসেন (৩৯)।
পুলিশ জানায়, সোনারগাঁ থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ সামরুল হোসেন সংগীয় ফোর্সসহ মেঘনা টোল প্লাজা সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুলিশ চেকপোস্টে গোপন সংবাদে ভিত্তিতে জানতে পেরে যানবাহন তল্লাশি করে কুমিল্লার দিক হতে ঢাকাগামী রেজিঃ বিহীন ০১টি YAMAHA R15 V4 মোটর সাইকেলে থাকা ২ জন আরোহীকে সিগন্যাল দিলে মোটর সাইকেলটি থামিয়ে মোটর সাইকেলটি হতে নেমে আসামিদ্বয় পালানোর চেষ্টা করলে তাদের আটক করে দেহ তল্লাশি করে ২১,০০০ (একুশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও তাদের ব্যবহৃত ০১টি YAMAHA R15 V4 রেজিঃ বিহীন মোটর সাইকেল জব্দ করেন।
এবিষয়ে সোনারগাঁ থানার ওসি( তদন্ত) রাশেদুল হাসান খাঁন জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.