মোঃ নুর নবী জনিঃ-
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির সোমবার (৬ জুলাই) সোনারগাঁ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিস, বৈদ্যেরবাজার ইউনিয়ন ভূমি অফিস, আমিনপুর পৌর ভূমি অফিস এবং বৈদ্যেরবাজার ইউনিয়ন ডিজিটাল সেন্টারসহ সফরসূচিতে অন্তর্ভুক্ত অন্যান্য সরকারি দপ্তর ঘুরে দেখেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক প্রতিটি দপ্তরের সেবাদান পদ্ধতি, ফাইল নিষ্পত্তি, সেবাপ্রার্থীদের উপস্থিতি ও কর্মকর্তা-কর্মচারীদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
এ সময় তিনি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের জনগণকে দুর্নীতিমুক্ত, হয়রানিমুক্ত ও সহজে সেবা প্রদানের লক্ষ্যে সার্বিক দিকনির্দেশনা দেন। তিনি বলেন, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় আরো নিখুত ভাবে পৌঁছে দিতে হবে। কোনোভাবেই সেবাপ্রার্থীরা যাতে ভোগান্তির শিকার না হন, সেদিকে কঠোর নজর রাখতে হবে। এসম তিনি সেবার মান সন্তুষ্টি প্রকাশ করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান,কাঁচপুর রাজস্ব সার্কেল এর সহকারী কমিশনার ভূমি ফাইরুজ তাসনীমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সেবা নিতে আসা সাধারণ জনগন।
জেলা প্রশাসক সেবাপ্রার্থীদের সাথেও কথা বলেন এবং তাদের কাছ থেকে সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। তিনি দপ্তরগুলোকে ডিজিটাল সেবা আরও গতিশীল করতে এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.