মোঃ নুর নবী জনিঃ-
শহীদ বুদ্ধিজীবী দিবস–২০২৫ উপলক্ষে নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোববার (১৪ ডিসেম্বর) সকাল ৯:৩০ টায় উপজেলা পরিষদ সভা কক্ষ
" অর্কিড " হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসিফ আল জিনাত।
আলোচনা সভায় মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ, দেশ গঠনে তাঁদের অবদান এবং তাঁদের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।
বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করা মানে জাতির ইতিহাস ও চেতনাকে নতুন করে ধারণ করা। সোনারগাঁ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাঁদের আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে একটি ন্যায়ভিত্তিক, উন্নত ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
এসময় সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান,সহকারী কমিশনার ভূমি (কাঁচপুর রাজস্ব সার্কেল ) ফাইরুজ তাসনিম, সোনারগাঁ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমাইয়া ইয়াকুব, সোনারগাঁ থানার ওসি মোঃ মহিববুল্লাহ, প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল হাসান ও স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, মুক্তিযোদ্ধা, স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.