
মোঃ নুর নবী জনিঃ-
নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে ''ভোক্তা অধিকার সংরক্ষণ আইন'' অনুযায়ী দোকানে মূল্য তালিকা না থাকায় মো: মান্নান নামে এক মাংস ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার(২৯ জুন) বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় বাজারে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান এ অভিযান পরিচালনা করেন। আদালত পরিচালনায় সহযোগিতা করেন,উপজেলা ভেটেরিনারি সার্জন, ভূমি কার্যালয়ের কম্পিউটার অপারেটর আতাউর রহমান ও সোনারগাঁ থানা পুলিশ ।
সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান বলেন, মোগরাপাড়া চৌরাস্তা বাজারে অসাধু ব্যবসায়ীরা মূল্যতালিকা নির্ধারণ না করে মাংস বিক্রি করছে। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হলে মান্নান নামের এক ব্যবসায়ী মূল্যতালিকা প্রদর্শন করেন নাই এবং ভিন্ন ভিন্ন মানের দ্রব্য পৃথকভাবে চিহ্নিত করেন নাই। এতে করে তিনি ভোক্তার সাথে প্রতারণা করছে। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক অভিযুক্ত বিক্রেতা মান্নানকে পাঁচ হাজার টাকা জরিমানা আরোপ করে তা আদায় করা হয়েছে।
এছাড়া উপস্থিত বাজারের অন্যান্য ব্যবসায়ীকে মূল্য তালিকা প্রদর্শন করতে বিশেষভাবে নির্দেশ প্রদান করা হয়।জনস্বার্থে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এছাড়াও একইদিন বিকেলে শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(১) লঙ্ঘন করায় ২টি পরিবহন থেকে ৩টি হাইড্রোলিক হর্ন জব্দ এবং ৬০০০ টাকা জরিমানা ধার্যপূর্বক তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এসময় নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রীমা আক্তার,অফিস সহকারী রাকিবুল ইসলাম ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.